লোড হচ্ছে...
চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে দীর্ঘ দুই দশক পর প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। সোমবার ভোর থেকে তিন হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
১১ মার্চ, ২০২৬
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এবারই প্রথম হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
৯ মার্চ, ২০২৬
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসী ও অপরাধীদের অভয়ারণ্য থেকে মুক্ত করতে নজিরবিহীন যৌথ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এলাকাটি পুরোপুরি নিরাপদ করতে এবং অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে ৩ হাজারের বেশি সদস্যের বিশাল এক বাহিনী মাঠে নেমেছে।
৯ মার্চ, ২০২৬
চট্টগ্রামের সীতাকুন্ডে অবস্থিত সলিমপুর এলাকা এক সময় নব্বই দশকের শুরু থেকে ভয়ংকর সন্ত্রাসী অভয়ারণ্য হিসেবে পরিচিতি লাভ করেছে। সরকারি তিন হাজার একর খাসজমি কেটে সেখানে গড়ে উঠেছে হাজার হাজার অবৈধ বসতি, যা বছরের পর বছর ধরে প্লট ও দখল বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
৯ মার্চ, ২০২৬
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে বড় ধরনের যৌথ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
৯ মার্চ, ২০২৬
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাবের অভিযানের নামে ‘ঢালাও গ্রেপ্তার’ মেনে নেওয়া হবে না—এমন হুঁশিয়ারি দিয়েছেন র্যাব কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ ইয়াসিন। তিনি বলেছেন, অভিযানের আগে আসামির নাম ও ঠিকানা জানাতে হবে। তা না হলে এলাকায় ‘বড় ধরনের জনবিস্ফোরণ’ ঘটতে পারে।
২৩ জানুয়ারি, ২০২৬
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম অঞ্চল জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে হামলার মুখে পড়েন র্যাব সদস্যরা। সন্ত্রাসীদের হামলায় নিহত হন র্যাব কর্মকর্তা মো. মোতালেব। হামলাকারীরা প্রথমে তার সরকারি অস্ত্র ছিনিয়ে নিয়ে পায়ে গুলি করে। পরে তিনি মাটিতে লুটিয়ে পড়লে লাঠি, রড ও কাঠ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। আর মারধরের ঘটনাটি ঘটে সলিমপুরের ছিন্নমূলে বিএনপির একটি নির্বাচনী কার্যালয়ের ভেতরে।
২১ জানুয়ারি, ২০২৬

